আমলাই থেকে ভারতীয় বাংলা মদসহ গ্রেফতার ১

যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রাম থেকে ৪২ বোতল ভারতীয় বাংলা মদ সহ মোঃ সিরাজুল ইসলাম (৪৭)কে গ্রেফতার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

সোমবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শার্শা থানাধীন সেতাই গ্রামের মৃত হাতেম মোল্লার ছেলে সিরাজুল ইসলাম(৪৭)।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ বদরুল আলম খান বার্তা বাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের(এসআই) মোঃ আনোয়ারুল আজিম সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২৮ ডিসেম্বর) রাত ২টার দিকে শার্শা থানাধীন আমলাই গ্রামস্থ সাতমাইল টু গোগা রোডে আমলাই ব্রীজের উপর হতে ৪২ বোতল ভারতীয় বাংলা মদসহ সিরাজুল কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর