তিন ফরম্যাটে আইসিসির দশকসেরা খেলোয়াড় হলেন যারা

গতকাল (২৭ ডিসেম্বর) সব ফরম্যাটের দশকসেরা একাদশ ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় একাদশ সাজানো হয়।

এবার তিন ফরম্যাটের দশকসেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে ফরম্যাটে দশকসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গত দশকে কোহলি ব্যাট হাতে ৪৮টি হাফসেঞ্চুরি ও ৩৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। একমাত্র ক্রিকেটার হিসেবে সে সময়ে ১০ হাজার রান করেন তিনি।

আইসিসির দশকসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টিভেন স্মিথ। গত দশকে স্মিথ ২৬টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। ৬৫.৭৯ গড়ে ৭ হাজার ৪০ রান করেছেন তিনি।

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গত দশকের অর্ধেক সময়ে খেলে ১২.৬২ গড়ে ৮৯টি উইকেট শিকার করেন রশিদ। সে সময়ে রশিদ তিনবার চার উইকেট ও দুইবার পাঁচ উইকেট নিয়েছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর