বগুড়ার শেরপুরে আলোকিত শেরপুরের উদ্যোগে তেতুলিয়া খুরতা মানব উন্নয়ন কেন্দ্র এতিমখানা কওমি হাফেজী মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রোববার রাতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কুসুম্বি ইউনিয়নের খুরতা গ্রামে তেতুলিয়া খুরতা মানব উন্নয়ন কেন্দ্র এতিমখানা কওমি হাফেজী মাদ্রাসার ৩০ জন এবং ওই ইউনিয়নের আরো ১০ জন দুস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আলোকিত শেরপুরের সদস্য রাশেদুল ইসলাম, মজিবর রহমান মজনু, মো: শরিফুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, শাহাদত হোসেন, সুলতান মাহমুদ, আব্দুল বাছেদ, বাসার আল হামিদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বার্তাবাজার/পি