মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত প্রথম টেস্টে নাজেহাল অবস্থা পাকিস্তানের। নিউজিল্যান্ডের চার পেসারের বোলিং তোপে ২৩৯ রানেই অলআউট হয়ে গেছে তারা। ১৯২ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে উইলিয়ামসনের ১২৯, ওয়াটলিংয়ের ৭৩ ও টেলরের ৭০ রানে ভর করে ৪৩১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৮ রানে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান।
আজ তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ফলো-অনে পড়ার শঙ্কায় ছিল তারা। তবে ফাহিম আশরাফের ১৩৪ বলে ৯১ রানের ইনিংসে ভর করে ফলো-অন এড়ায় তারা।
ফলো-অন এড়ালেও নিউজিল্যান্ড ১৯২ রানের লিড পেয়েছে। পাকিস্তানের হয়ে ৭১ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন ৩টি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার ২টি করে উইকেট শিকার করেছেন।
বার্তাবাজার/এস.জি