রোহিঙ্গারা স্বেচ্ছায় স্থানান্তর হচ্ছেন ভাসানচরে

কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গারা স্বেচ্ছায় যাচ্ছে ভাসানচর। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভাসানচরের উদ্দেশে উখিয়া থেকে রওনা হবেন তারা। তাদের ভাসানচরে নিতে রাখা হয়েছে ১৩টি বাস। এবার তারা একসাথে ৭শ’ থেকে ১ হাজার লোক ভাসানচর যাবেন।

জানা যায়, গত (৪ ডিসেম্বর) কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে প্রথম ধাপে এক হাজার ৬শ’ ৪২ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল।

এর আগে তাদের বিভিন্ন ক্যাম্প থেকে গাড়িতে করে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। এরপর তাদের দ্বিতীয় দফায়ও একইভাবে নেয়া হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর