পানি সম্পদ মন্ত্রণালয় কতৃক দেশে যে সকল বাধ প্রকল্প নির্মাণ করা হবে সে সকল বাধে সরকার বৃক্ষরোপণ করবে বলে জানিয়েছেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।
জাহিদ ফারুক বলেন, মন্ত্রণালয়ের দ্বারা নির্মিত বাঁধ প্রকল্পে বৃক্ষরোপন কর্মসূচী চলতে থাকবে। আমরা দেখেছি যে সব এলাকায় পর্যাপ্ত পরিমাণ বৃক্ষ ছিল সেখানে ঘূর্ণিঝড় আম্ফানে ভাঙনসহ ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় আম্ফানের সময় সুন্দরবন বাংলাদেশ রক্ষার্থে প্রতিরক্ষার ভূমিকায় ছিল বলে তিনি উল্লেখ করেন।
পানি ভবনে মুজিববর্ষ উপলক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বৃক্ষরোপণ কর্মসূচির বিশেষ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী এসকল কথা বলেন।
বৃক্ষরোপণের গুরুত্বারূপ করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়ের ও জলোচ্ছ্বাসের, প্রকোপ দিন দিন বেড়েই চলছে। এমন অবস্থা থেকে উত্তরণ পেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, সব চেয়ে বেশি বৃক্ষরোপনের তালিকায় সারাদেশে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে চট্টগ্রাম জোন, বরিশাল জোন, খুলনা জোন । পওর বিভাগীয় তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে বরগুনা বাগেরহাট পওর বিভাগ, পওর বিভাগ, এবং খুলনা পওর বিভাগ-২।
বার্তাবাজার/ই.এইচ.এম