ইউপি সদস্য বকুল হত্যা: গ্রেফতার ৫

পাবনায় ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখকে হত্যা মামলার ৫ আসামিকে রাজধানীর সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

সোমবার(২৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটায় সাভারের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন: পাবনার নিকারীপাড়ার মখলেছ(৬৪) ও তার ছেলে ডালিম(৪০), আলিম(৩৭), রুবেল(৩৫) ও আদেশ(৩০)।

এসময় অভিযানে তাদের থেকে ৭টি মোবাইল, ৬টি সিম ও নগদ ৫০ হাজার ৯১৫ টাকা উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাবাদে জানা যায়, নিহত বকুল মেম্বারের সাথে তাদের দীর্ঘদিন যাবত স্থানীয় অনন্ত মোড়ের সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোবাইকের স্ট্যান্ডের দখল নেওয়া নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই ইউপি সদস্য বকুল মেম্বারকে হত্যা করা হয়।

জিজ্ঞাবাদ শেষে আসামিদের পাবনা থানায় হস্তান্তর করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর