চীনে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে নিহত ৭

চীনের রাস্তায় প্রকাশ্যে হামলা চালিয়ে এক আততায়ী ৭ জনকে নির্মমভাবে হত্যা করেছে। তাকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ আরও ৭ জন।

রোববার (২৭ ডিসেম্বর) চীনের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত লিয়নিং প্রদেশের কাইয়ুয়ান শহরে এমন ঘটনার খবর পাওযা যায়। পরে ঐ আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রবিবার (২৭ ডিসেম্বর) কাইয়ুয়ান শহরের রাস্তায় হঠাৎ এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ধারালো ছুরি নিয়ে চড়াও হয় পথচারীদের ওপর। এর পরই চালাতে থাকে এলোপাথাড়ি ছুরি। এতে করে অনেক মানুষ গুরুতর আহত হন। আহত হয়ে তারা রাস্তায় ছটপট করতে থাকে বলে জানায় প্রতক্ষদর্শীরা।

ঘটনাকৃত বিষয়টি স্থানীয় লোকজন এবং পুলিশের নজরদাড়িতে আসলে তারা বাধা দিতে গেলে দুষ্কৃতিকারী তাদেরও ধারালো ছুরি দিয়ে আহত করে। কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর