‘খালেদা জিয়ার কারণে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ’

খালেদা জিয়ার দূরদর্শহীন নেতৃত্বের কারণে দেশে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল স্থাপনের সু্যোগ আসলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে, উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এক সময় দেশে ফ্রিতে সাবমেরিন ক্যাবল স্থাপনের সুযোগ ছিল কিন্তু ঐ সময়ের অদূরদর্শি সরকার প্রধান খালেদা জিয়া বলেছিলেন, এটির সংযোগ হলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং তথ্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলশ্রুতিতে দেশের মানুষ এখন অনেক সুযোগ সুবিধা তেকে বঞ্চিত রয়েছে।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের অনেক দেশ গার্মেন্টস শিল্প অথবা অন্য কোনো শিল্প দিয়ে শুরু করলেও আজ পৃথিবীর সকল দেশ তথ্য প্রযুক্তিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমাদেরকেও তাদের সাথে তাল মিলিয়ে চলতে তথ্য প্রযুক্তির ওপর জোর বাড়াতে হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর