ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশে প্রাপ্ত বয়স্ক সকল মানুষদের মধ্যে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) এই ভ্যাকসিন প্রদান প্রকল্প শুরু হয়।
ইউরোপীয় ইউনিয়ন ২০২১ সালের মধ্যেই ২৭ দেশের মোট ৪৫ কোটি প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ করার লক্ষ্য নিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২ শত কোটি ডোজ করোনা ভ্যাকসিনের জন্য চুক্তি করেছে। আজ থেকে লুক্সেমবার্গ ও বেলজিয়ামে করোনা ভ্যাকসিন দেয়া শুরু।
এখন পর্যন্ত ইউরোপে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছে এক কোটি ৪০ লাখের বেশি। সম্প্রতি যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ইউরোপজুড়ে উদ্বেগ আরো বেড়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম