বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। রোববার (২৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার পন্ডিতপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম নূর ইসলাম রকি (২২)। সে উপজেলার ভাটরা ইউনিয়নের শশীনগর গ্রামের আব্দুস সালামের ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। সে কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ রকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার রাত ১০ টার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে পন্ডিত পুকুর বাজারে পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা রকি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/পি