শীত উপেক্ষা করে পাবনায় প্রথম ইভিএম পৌর ভোট গ্রহণ শুরু

শীত উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে প্রথম ধাপে পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচন ইভিএমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোটগ্রহণ চলবে।

পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে মোট ১২ হাজার ২৩৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দেবেন।

এদিকে চাটমোহর সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য দুই প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য ভোটের মাঠের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর