২৯ ডিসেম্বর রাত থেকে ফের ওমানে ফ্লাইট চালু

ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় মঙ্গলবার(২৯ ডিসেম্বর) থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো চালু হচ্ছে।

রোববার(২৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-ব্যবস্থাপক তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিলকৃত ফ্লাইটগুলোর সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

করোনা পরিস্থিতির কারণে ১ সপ্তাহের জন্য ওমান সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় গত ২২ ডিসেম্বর মাস্কাটগামী ফ্লাইটগুলো বাতিল করে বিমান বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি এবং চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনা করত। গত ২২ ডিসেম্বর সকালে চট্টগ্রাম থেকে ৬৩ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইটের মাস্কাট যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর