দেশের ২৪টি পৌরসভায় ভোট গ্রহণ শুরু

দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ সকল পৌরসভায় ভোট নেয়া হচ্ছে ভোটিং মেশিনে।

রবিবার (২৭ ডিসেম্বর) সকল কেন্দ্রে পৌছে গিয়েছিল নির্বাচনি সরঞ্জামাদি। সেই সাথে নির্বাচনি এলাকা ও কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য।

যেসকল পৌরসভায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো- চুয়াডাঙ্গা সদর,শায়েস্তাগঞ্জ, সীতাকুণ্ড, চালনা, বেতাগী, কুয়াকাটা, উজিরপুর, বাকেরগঞ্জ, গফরগাঁও, মদন, দিরাই, বড়লেখা, শাহজাদপুর, পঞ্চগড় সদর, পীরগঞ্জ, ফুলবাড়ী, বদরগঞ্জ, চাটমোহর, খোকসা,মানিকগঞ্জ সদর,ধামরাই,কুড়িগ্রাম সদর, পুঠিয়া ও কাটাখালি।

প্রথম ধাপে মোট ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গাজীপুরের শ্রীপুর পৌরসভায় একজন মেয়র প্রার্থী মৃত্যুবরণ করায় ঐ পৌরসভায় পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট হবে আগামী ১৬ই জানুয়ারি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর