হাটহাজারীতে ভয়াবহ আগুন

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় জুনু সওদাগরের কলোনিতে এই আগুনে পুড়ে গেছে ভাসমান হকারদের ২৫টি ভাড়া ঘর ও বিভিন্ন মালামালের গুদাম।

সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে সুত্রপাত হয় এই আগুনের। ক্ষিপ্র গতিতে যা ছড়িয়ে পড়ে চারদিকে। এসব কলোনির কোনো একটা রান্না ঘরের গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে নিম্নে আয়ের হকারদের সর্বস্ব পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৫০ লক্ষাধিক টাকার।

এ বিষয়ে হাটহাজারি ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান জানান, ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন। ধারণা করা হচ্ছে বাস স্ট্যান্ড এলাকার হাজী তফাজ্জল মার্কেট, আব্দুল জব্বার মার্কেট কিংবা খালেক কোম্পানীর গোডাউনের যেকোনো একটার রান্না ঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পরে আরও বিস্তারিত জানা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর