অতিরিক্ত সচিনব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন আরও ৩ কর্মকর্তা। তারা এখন গ্রেড-১ কর্মকর্তা। রোববার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে গ্রেড-১ পদের কর্মকর্তাদের সচিব হিসাবে অভিহিত করা হলেও তারা কেউ পূর্ণাঙ্গ সচিব নয়।
পদোন্নতি পাওয়াদের মাঝে আছেন, বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সারোয়ার মাহমুদকে। তিনি এর আগে খাদ্য অধিদপ্তরে মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। যা অতিরিক্ত সচিব পদমর্যাদার।
এছাড়া বাংলাদেশ খাদ্য ও চিনি করপোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্ব পেয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পৃথক প্রজ্ঞাপনে বিভিন্ন দপ্তরে কর্মরত উচ্চপদস্থ ৪ কর্মকর্তাকে সচিন হিসাবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেদিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোকাম্মেল হোসেনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত রমেন্দ্রনাথ বিশ্বাসকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়। যা সচিব পদমর্যাদার।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হওয়ার মাধ্যমে সচিব হন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল ও ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসাবে পদোন্নতি দেওয়া হয় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মোস্তাফিজুর রহমানকে।
বার্তাবাজার/এসজে