রাজধানীতে ২হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সালাউদ্দিন (২১।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারি পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম বলেন, রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬.১৫ টায় মুগদা থানার মানিকনগর খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত সালাউদ্দিন কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে মুগদা থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতো।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর