বয়স ভেদে দাঁতের সমস্যা হয় না। দাঁতের ব্যাথা হতে পারে ৫ বছরের বাচ্চা থেকে ষাটর্ধ্ব বৃদ্ধারও।
দাঁতের স্নায়ু বা গোড়া ক্ষতিগ্রস্ত হলে অসহ্য ব্যাথা হয়। আর এ ব্যাথা শুধু দাঁতেই সীমাবদ্ধ থাকে না। এ ব্যাথা ছড়িয়ে পরে মাথায় এমনকি চোখেও।
এই অসহ্য ব্যাথা থেকে কি মুক্তির কোনো উপায় নায়? অবস্যই এ ব্যাথা থেকে মুক্তির ঘরোয়া ৫টি উপায় রয়েছে।অনেকটাই মুক্তি মিলবে যদি সঠিক ভাবে পালন করা যায়।
জেনে নিন মুক্তির ৫টি ঘরোয়া উপায়ঃ
১. প্রথমে ১ টেবিল চামুচ লবণ মিশান এক গ্লাস কুসুম গরম পানিতে। তারপর ১ মিনিট মুখে নিয়ে রাখুন। ৩বার দিনে এভাবে কুলি করলে কমে যাবে অসহ্য ব্যাথা।
২.অল্প সরিষার তেলের সঙ্গে ১ টেবিল চামুচ লবণ বা লেবুর রসের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে কয়েক মিনিট ম্যাসাজ করুন মাড়িতে। কুলি করে নিন তার পর কিছুক্ষণ কুসুম পানি দিয়ে।
৩. দাঁতে তৈরি হওয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে রসুন ধ্বংস করে এবং সহায়তা করে ব্যাথা কমাতে। ব্যাথার জায়গায় ২/১টি রসুনের কোয়া থেঁতলে সামান্য লবণ দিয়ে লাগান।পেয়ে যাবেন আপনার ফলাফল।
৪. অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকে অ্যালোভেরায়, দাঁতের জীবাণুকে নষ্ট করতে যা খুব কার্যকারী।
৫. হাইড্রোজেন পার অক্সাইড অসাধারণ কাজ করে দাঁতের ব্যাথা কমাতে। দাঁতের ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে খুব সহজে।হাইড্রোজেন পার অক্সাইড মাড়ি থেকে রক্তপড়াও বন্ধ করে। পানি ও হাইড্রোজেন পার অক্সাইড ভালো করে মিশিয়ে কুলকুচি করুন।
তবে অসহ্য যন্ত্রনা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বার্তাবাজার/এ.আর