পাকিস্তানের রাজনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি ঘুরাতে খুব শীঘ্রই ভারত সীমান্তে দেশটির সেনাবাহিনী হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল বি এস রাজু।
তিনি দাবি করেন, এর আগেও এমন কুটকৌশল খাটিয়েছে পাকিস্তান। তাদের দেশে কোনো আন্দোলন কিংবা অশান্তির সৃষ্টি হলেই জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরাতে ভারত সীমান্তে হামলা চালিয়েছে। এটা নতুন নয়। তবে ভারত সব দিক থেকে প্রস্তুত আছে।
গোয়েন্দা সূত্র জানায়, জুম্মু কাশ্মীরে বড় ধরণের হত্যাকাণ্ড ঘটাতে পরিকল্পনা করছে জঙ্গিরা। ইতোমধ্যে ২০০ থেকে ২৫০ জন প্রবেশও করে সেখানে। তাদের বিশেষ হিট লিস্টে সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছে।
সূত্রটি আরও জানায়, চলতি বছরের আগস্টের ২৯ তারিখ থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত এই পরিকল্পনা প্রস্তুত করা হয়।
ভারতের গোয়েন্দাদের দাবি, পাকিস্তান ও আইএসআইএসের নির্দেশে এই তালিকা প্রস্তুত হয়েছে। যেখানে বিভিন্ন পর্যায়ের হাই প্রোফাইল লোকজন রয়েছেন।
তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এর আগে থেকেই বলে আসছিলেন, ভারতে আবারও হামলা হতে পারে বলে তারা বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন খোঁজছে। চলমান কৃষক আন্দোলনের মোড় অন্যদিকে ঘুরাতেই এমন কথা ছড়াচ্ছে ভারত।
সূত্র: কলকাতা২৪
বার্তাবাজার/এসজে