কক্সবাজারের উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে একটি নাম্বার বিহীন ট্রাক তল্লাশী করে ২১ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন)। এসময় জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত ট্রাকটি।
আজ রবিবার বিকেলে উপজেলার জামতলী ক্যাম্পের সামনে সড়ক হতে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উখিয়া, পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার নূর মোহাম্মদের স্ত্রী হাফেজা আক্তার (২৪) ও একই এলাকার ইসলাম হোসেনের ছেলে ট্রাক চালক মো: সরোয়ার (২১)।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি হেমায়েত উদ্দীন জানান, রবিবার বিকেলে ট্রাক যোগে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সামনে ১৬-এবিপিএন সদস্যরা একটি নাম্বার বিহীন ট্রাকে অভিযান চালায়। এসময় ট্রাকের অতিরিক্ত চাকার ভিতর হতে ২১ হাজার পিস ইয়াবাসহ ট্রাকটি জব্দ করে মাদক পাচারের দ্বায়ে ট্রাক চালক সরোয়ার ও জান্নাতুল আক্তারকে আটক করা হয়। এসময় ধৃত নারীর সাথে ৩ মাসের একটি শিশু ছিলো বলে জানিয়েছে সূত্রটি।
জব্দকৃত মাদক ও পরিবহনসহ আটক দুই জনকে আইনী প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
বার্তাবাজার/এ.আর