দেবহাটায় অসহায় পরিবারকে ঘর দিলেন জেলা পরিষদ সদস্য

দেবহাটার সখিপুরে নারিকেলী গ্রামের এক অসহায় পরিবারকে গৃহনির্মান করে দিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা।

রবিবার বিকালে গৃহ নির্মান পরবর্তী অসহায় পরিবারের নিকট হস্তন্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জগন্নাথ মন্ডল।

উল্লেখ্য যে, জেলা পরিষদ সদস্য বিভিন্ন এলকায় অসহায় মানুষে মাঝে নিজস্ব অর্থায়নে গৃহনির্মান করে দিয়ে আসছেন কয়েক বছর ধরে। তারই ধারাবাহিকতায় সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের দেওয়া পরামর্শে নারিকেলী গ্রামের অসহায় সম্বলহীন সাহমত আলী কারিগরের ছেলে সুলতান কারিগরের বাসগৃহ নির্মাণ করে দেন তিনি। রবিবার বিকালে গৃহ হস্তন্তর কালে অসহায় পরিবারের এক সদস্যকে শীত বস্ত্র (চাদর) প্রদান করেন তিনি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর