বাগেরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ৮৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান শিল্পপতি এস.এম আমজাদ হোসেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, ব্যাংকের পরিচালক শামীমা হোসেন, কোম্পানি সেক্রেটারি মোকাদ্দেস আলী আতিক, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাস, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর খানজাহান আলী (রহঃ) মাজার শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান উজ্জল প্রমুখ।
বক্তারা বলেন, সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের খানজাহান আলী (রহঃ) মাজার শাখা এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি করে তুলবে।
পরে অতিথিবৃন্দ ব্যাংকের শাখার নিচে একটি এটিএম বুথের উদ্বোধন করেন।
বার্তাবাজার/এ.আর