তিতাস উপজেলার ১ নং সাতানী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তিতাস উপজেলা শাখার আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার ও যুগ্ম আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপুর স্বাক্ষরিত দলিয় প্যাডে মোঃ আলমগীর আলমকে আহবায়ক ও মোঃ জাহাঙ্গীর (কাজী আকাশ) কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
অন্যান্যরা হলো-যুগ্ম আহবায় মোঃ আক্তার হোসেন আক্তার, সেলিম সিকদার, রহমত উল্লাহ সরকার (রাতুল), সেলিম মিয়া, মানিক মিয়া, আবুতাহের, জামান সরকার, ইব্রাহিম, সদস্য-মজিবুর রহমান, মোঃ ছাত্তার মিয়া, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ ইউনুস মিয়া, মোঃ আনোয়ার, ইব্রাহিম ভূইয়া, মোঃ আফজাল, মোঃ কবির, মোঃ আলমগীর হোসেন, মোঃ শাহিন, মোঃ কবির হোসেন।
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার সাতানী ইউনিয়ন চরকুমারিয়া বাজার মাঠে সকাল ১০ ঘটিকার সময় ওই ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে কোন সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে রবিবার সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর