এইবারের বিপক্ষে খেলা হচ্ছে না মেসির

আগামী ২৯ ডিসেম্বর স্প্যানিশ লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১২:১৫ মিনিটের ঘরের মাঠে এইবারের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে খেলবেন না বার্সা অধিনায়ক লিওনেল মেসি।

ক্রিসমাসের ছুটিতে আর্জেন্টিনায় পরিবারের সঙ্গে আছেন মেসি। দলের বাকি ফুটবলাররা চারদিনের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। তবে মেসি ছুটি পেয়েছেন ছয় দিনের।

যার ফলে এইবারের বিপক্ষে খেলা হচ্ছে না মেসির। এইবারের বিপক্ষে ম্যাচের পরে দলের সঙ্গে যোগ দিবেন বার্সা অধিনায়ক।

মেসি না থাকায় দলে ফিরতে পারেন আতোয়ান গ্রিজমান ও ফিলিপ্পে কৌতিনহো। রিয়াল ভায়োদলিদের বিপক্ষে ম্যাচে বেঞ্চে ছিলেন তারা। মেসি না থাকায় শুরুর একাদশে উসমাল ডেম্বেলেকেও দেখা যেতে পারে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর