মিশরে করোনা হাসপাতালে আগুন, নিহত ৭

মিশরের একটি করোনা ডেডিকেটেট হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ৭ জন মারা গেছেন। তারা সবাই করোনায় আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা যায়, কায়রোর পাশের এলাকা ওবুরের মিশর আল আমাল হাসপাতালে এই দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালটিতে চিকিৎসাধীন ও আহত রোগীদের আশেপাশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে এ বিষয়ে তদন্ত চলছে।

দেশটির সরকারি গণমাধ্যম আল-আহরামে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিটেই আগুন লেগেছে।

উল্লেখ, গত জুনেও দেশটির অন্যতম শোহর আলেকজান্দ্রিয়ায় একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তখন ৭ জন মারা যায় ও আহত হয় ১ জন। কায়রোতেও একটি আইসোলেশোন সেন্টারে আগুন লেগেছিল । তবে সেখানে হতাহতের ঘটনা ঘটেনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর