এ বছর ক্রীড়াঙ্গনেও মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়েছে। করোনার কারণে দীর্ঘ সময় মাঠে গড়ায়নি ফুটবল ম্যাচ। তবে বছরের শেষের দিকে মাঠে নামেন ফুটবল তারকারা।
২০২০ সালে ফুটবলারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে সেরা ১০০ ফুটবলারের তালিকা করেছে ব্রিটেনের জাতীয় দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান। তাদের প্রকাশিত তালিকার সেরা দশে কারা আছেন দেখে নেওয়া যাক-
তালিকায় শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডস্কি। তালিকার দুইয়ে আছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। মেসির পরেই আছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
চার ও পাঁচে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন ও লিভারপুলের সাদিও মানে। বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং ব্রট হালান্ড সেরা দশের ছয়ে ও পিএসজির কিলিয়ান এমবাপ্পে সাতে আছেন।
সেরা দশের বাকি তিন পজিশনে আছেন যথাক্রমে লিভারপুলের মোহাম্মাদ সালাহ, পিএসজির নেইমার ও লিভারপুলের ভার্গিল ভ্যান ডাইক।
বার্তাবাজার/এস.জি