ফরিদপুরের নগরকান্দায় একটি পোলট্রি মুরগির খামারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মারা গেছে অন্তত দেড় হাজার মুরগি। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এই ঘটনা ঘটে।
খামারের কর্নধার সানোয়ার মিয়া জানান, প্রতিদিনের মত শনিবার রাত ৯টা পর্যন্ত আমি ফার্মে ছিলাম। রাত ১টার সময় খবর পেয়ে খামারে এসে দেখি আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে নগরকান্দা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, তিনটি এনজিও থেকে ঋণ নিয়ে আমি ওয়ি খামার শুরু করি। সব মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এসজে