রাহানেকে আউট করার সুযোগ হারিয়ে স্টার্কের আক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এগিয়ে আছে ভারত। আজিঙ্কা রাহানের ১০৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান।

রাহানের সেঞ্চুরিতে চালকের আসনে রয়েছে ভারত। ৮২ রানে এগিয়ে আছে তারা। রাহানেকে সাঝঘরে পাঠানোর বেশ কয়েকটি সুযোগ হারিয়েছে অস্ট্রেলিয়া। এটাকেই ব্যর্থতার কারণ হিসেবে দেখছেন অজি পেসার মিচেল স্টার্ক।

দ্বিতীয় দিন শেষে স্টার্ক বলেন, রাহানে চাপ সামলে ভারতের ইনিংস দাঁড় করিয়েছে। সে খুব ভালো খেলেছে, সাহসী ব্যাটিং করেছে। তবে আমরা তাকে আউট করার তিন-চারটা সুযোগ হারিয়েছি। সে এই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছে।

তিনি আরও বলেন, আজ আমাদের সেরা দিন ছিলনা, আবার খারাপও ছিলনা। আমাদের কিছু সুযোগ তৈরি হয়েছিল। আমরা তা কাজে লাগাতে পারেনি। কাল দ্রুত বাকি পাঁচ নেওয়ার চেষ্টা করব।

বার্তাবাজার/এস.জি

 

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর