চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকায় নাসিমন ভবনে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশের কোতয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা জানান, বিস্ফোরণের খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি। তবে ঘটনাস্থলে গিয়ে পটকা ফাটানোর আলামত পেয়েছি। এই ঘটনায় কেউ আহত হয়নি।

দুপুরের দিকে নগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে একাংশ। তখন দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটায় তিনজনকে আটক করে পুলিশ। পরে বিকালেই দলীয় কার্যালয়ের সামনে ঘটে বিস্ফোরণের।

এ বিষয়ে নগর ছাত্রদলের নতুন আহ্বায়ক সাইফুল আলম বলেন, পদবঞ্চিত কেউ আন্দোলন করার খবর আমাদের কাছে নেই। আমাদের নতুন
কমিটিকে সবাই স্বাগত জানিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর