তিন ফরম্যাটেই আইসিসির দশকসেরা একাদশে কোহলি

২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে দশকসেরা ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তিন ফরম্যাটেই একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট তিন ফরম্যাটের একাদশেই আছেন কোহলি।

আইসিসি দশকসেরা টেস্ট একাদশের অধিনায়কের দায়িত্বে আছেন তিনি। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে চার নম্বর ও ওয়ানডেতে তিন নম্বর পজিশনে জায়গা পেয়েছেন কোহলি।

আইসিসির দশকসেরা টেস্ট একাদশ: অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।

আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর