গিলের জন্মই হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য: ম্যাকগ্রা

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে ভারতের টেস্ট জার্সিতে অভিষেক হয়েছে শুভমান গিলের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।

অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন তিনি। তবে অস্ট্রেলিয়ান পেসারদের বিপক্ষে গিলের এমন অকুতোভয় ইনিংস নজর কেড়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার।

গিলের প্রশংসায় ম্যাকগ্রা বলেন, গিলকে যখন ওয়ানডে ক্রিকেটে দেখি তখন আমার মনে হয়েছিল ওর টেকনিক দারুণ। মনে হয়েছিল তার জন্মই হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য।

তিনি আরও বলেন, স্টার্ক-কামিন্সের বিরুদ্ধে টেস্টের শুরুটা করা বেশ কঠিন। লাবুশানে গিলের একটি ক্যাচ ফেলে দেয়। তাছাড়া গিল একদম নিখুঁত ছিল।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর