ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল ঢাকার যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শহিদুল ইসলাম (৪৫),মোঃ আলাউদ্দিন (৩৬),মোঃ ইব্রাহিম (১৯) ও মোঃ কবির আহম্মেদ (৪৮)।
উপ-পুলিশ কমিশনার মোঃ আহসান খান সাংবাদিকদের জানান, তাদেরকে শনিবার (২৬ ডিসেম্বর) যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে গ্রেপ্তার করে পল্লবী জোনাল টিম।
উপ-পুলিশ কমিশনার আরো বলেন, গ্রেফকারকৃত ব্যক্তিরা দেশের সীমান্ত থেকে ইযাবা সংগ্রহ করে রাজধানীতে নিয়ে এসে বিভিন্ন এলাকায় বিক্রয় করত।
তিনি বলেন,তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে
বার্তাবাজার/ই.এইচ.এম