ডিমলায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন

নীলফামারীর ডিমলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন ও সেমিনার।

রবিবার (২৭ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ (বিসিএসআইআর) ঢাকার প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোঃ মাহবুবর রহমান, ইউএনও জয়শ্রী রানী রায়, উপজেলার সরকারী ও এনজিওর বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দুই দিনের প্রদর্শনীতে মোট ১২টি ষ্টল স্থান পেয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর