টাঙ্গাইলে মহিলা দলের মানববন্ধন

টাঙ্গাইলের গোপালপুর পৌর মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা কাউন্সিলর হাজিবা বেগমকে পরিকল্পিত হত্যাকান্ডের প্রতিবাদে ও দোষীদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা মহিলা দলের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সালে

মোহাম্মদ সাফি ইথেনসহ জেলা বিএনপি, মহিলাদল, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর