বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জনতা ব্যাংক

বাগেরহাটে জনতা ব্যাংক লিঃ দৈবজ্ঞহাটী বাজার শাখার উদ্দোগে হিসাবধারী অসহায় প্রতিবন্ধীদের শীতবস্ত্র ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাপ্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে জনতা ব্যাংক লিঃ দৈবজ্ঞহাটী বাজার শাখা কার্যালয় এ শীতবস্ত্র বিতরন ও সংবর্ধনা প্রদান করা হয়।

জনতা ব্যাংক লিঃ দৈবজ্ঞহাটী বাজার শাখা ব্যবস্থাপক মোঃ ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিঃ এর খুলনা বিভাগীয় প্রধান মোঃ চয়নূল হক।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক লিঃ বাগেরহাট এরিয়া ইনচার্জ শেখ আবুল বাসার,সেলিমাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নির্মল কান্তী বিশ্বাস, শিক্ষক আব্দুর রহিম খান,জনতা ব্যাংক লিঃ দৈবজ্ঞহাটী বাজার শাখা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,মোল্লা আকবর আলী,আলাউদ্দিন আল আজাদ,উম্মে তাসলিমা হিরা,নাজমুল নাহার।

অনুষ্ঠানে জনতা ব্যাংক লিঃ দৈবজ্ঞহাটী বাজার উদ্দোগে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান বেপারী,মুনসুর আলী হাওলাদার, প্রানেশ কুমার চক্রবর্তীসহ মোট ৬ জন বীর মুক্তিযোদ্ধোদের সম্মাননা প্রদান এবং ব্যাংকের এ শাখায় অর্ধশতাধিক হিসাবধারী অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর