প্রথম ধাপে আগামীকাল ২৮ ডিসেম্বর পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
আজ দুপুর ২টা থেকে চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমসহ নির্বাচনী উপকরণ ভোট কেন্দ্রে নিয়ে যায়।
আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোটগ্রহণ করা হবে। পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে মোট ১২ হাজার ২৩৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দেবেন।
সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য দুই প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত র্যাব, পুলিশ ও আনসার সদস্য ভোটের মাঠের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
বার্তাবাজার/এ.আর