পাংশায় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে কম্বল বিতরণ

“এসো সবাই নীড়ের টানে, পাংশা উপজেলার উন্নয়নে” স্লোগানকে সামনে রেখে রবিবার (২৭ ডিসেম্বর) ২০২০ রাজবাড়ী জেলার “পাংশা উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন” এর উদ্যোগে শীতার্তদের জন্য ‘ভালোবাসার উপহার’ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলার উইলিয়াম শেক্সপিয়র স্কুলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ আসাদুল ইসলাম, বালিয়াকান্দি সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মকবুল হোসেন রতন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, অধ্যাপক আব্দুর রশিদ, পাংশা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান হাফিজুল ইসলাম,

পাংশা গার্লস স্কুলের সহকারি শিক্ষক রেহেনা পারভীন, সংগঠনের উপদেষ্টা সানজিদুল করিম খান সৌরভ ও ৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো: ফেরদৌস ইসলাম ও জয়নাল আবেদিন, সংগঠনের সভাপতি এ এস এম আলী আরাফাত, সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ সহ আরো অনেক অতিথিবৃন্দ।

পাংশা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান হাফিজুল ইসলাম বলেন, আমরা এর আগেও অনেক শিক্ষার্থী পেয়েছি এবং তারা বাংলাদেশের নামিদামি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। কিন্তু নিজের উপজেলার দরিদ্র মানুষের জন্য চিন্তা ভাবনা অনেক কম সংখ্যক শিক্ষার্থীর মধ্যে দেখেছি। এদের মত শিক্ষার্থীকে পেয়ে আমরা শিক্ষকরা নিজেরা গর্ববোধ করি।

আমার বিশ্বাস তারা এর থেকেও ভালোভাবে নিজের উপজেলার দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে। উপদেষ্টা সানজিদ সৌরভ বলেন, ভবিষ্যতে আমাদের সংগঠন আরও বৃহৎ পরিসরে এগিয়ে যাবে। ফেরদৌস ইসলাম তার বক্তব্যে যোগ করেন, আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব এবং আমাদের কার্যক্রম আগামীতে গাণিতিক নয়, জ্যামিতিক হারে বৃদ্ধি করব ইনশাআল্লাহ। উপস্থিত অন্যান্য অতিথিরাও এ কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর