সেরা দুই কোচের নাম জানালেন লিওনেল মেসি

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি তার ক্যারিয়ারে অনেক কোচের অধীনে খেলেছেন। এদের মধ্যে দুইজনকে সেরা মানছেন তিনি। তারা হলেন- পেপ গার্দিওলা ও লুইস এনরিকে।

খেলোয়াড় হিসেবে নিজের উন্নতিতে বার্সার সাবেক এই দুই কোচের কাছে কৃতজ্ঞ মেসি। সম্প্রতি জর্দি এভোলেকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা ও এনরিকেকে প্রশংসায় ভাসিয়েছেন মেসি।

মেসি বলেন, পেপের কোচিং একটা বিশেষ ব্যাপার ছিল। একটা পথ ধরেই তিনি সব কিছুর শিক্ষা দিতেন। কিভাবে ম্যাচের জন্য তৈরি হতে হবে, রক্ষণাত্মক থেকে কিভাবে আক্রমণ করতে হয়, ম্যাচটাকে কোন পথে চালনা করতে হবে এবং কিভাবে জয় পাওয়া যাবে সবই ঠিকঠাক বলে দেয় সে।

তিনি আরও বলেন, গার্দিওলার মত মানুষকে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। তিনি আমাকে মানসিক ও শারীরিক দিক থেকে শক্তিশালী করেছেন। শুধু তাই নয়, কৌশলগত জ্ঞানে অনেক উন্নতি করেছি। যা তারা আমাকে শিখিয়েছে।

২০০৮-০৯ থেকে ২০১১-১২ মৌসুম পর্যন্ত বার্সার কোচ ছিলেন গার্দিওলা। তার অধীনে বার্সা ১৪টি শিরোপা জেতে। ব্যক্তিগতভাবে মেসি ৩টি ব্যালন ব্যালন ডি’অর, ২টি ইউরোপিয়ান গোল্ডেন বুট ও ২টি পিচিচি ট্রফি জেতেন।

এনরিকে ২০১৪-১৫ থেকে ২০১৬-১৭ মৌসুম পর্যন্ত বার্সার কোচ থাকাকালীন ক্লাবটি ১টি চ্যাম্পিয়নসলিগসহ মোট ৯টি শিরোপা জেতে। মেসি সে সময়ে ১টি ব্যালন ডি’অর, ১টি ইউরোপিয়ান গোল্ডেন বুট ও ১টি পিচিচি ট্রফি জেতেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর