আইসিসির দশকসেরা টেস্ট একাদশে নেই কোনো বাংলাদেশি

বিগত দশকের সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই একাদশ সাজিয়েছে আইসিসি।

একাদশে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। ভারতের দুইজন, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন এই একাদশে। জায়গা হয়নি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের কোনো ক্রিকেটারের।

এই একাদশের অধিনায়ক হিসেবে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। একাদশে ওপেনার হিসেবে আছেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

চার ও পাঁচে আছেন যথাক্রমে বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা দুই তারকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ। উইকেটরক্ষক হিসেবে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

একমাত্র অলরাউন্ডার হিসেবে ইংল্যান্ডের বেন স্টোকস ও স্পিনার হিসেবে ভারতের রবিচন্দ্রন অশ্বিন এই একাদশে জায়গা পেয়েছেন। এই একাদশের পেস আক্রমণে আছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

একনজরে আইসিসির বাছাইকৃত দশক সেরা টেস্ট একাদশ

অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর