অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ও মেয়ে ওয়াফার জামিন দিয়েছেন আদালত।
রোববার বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে এ রায় দেন।
রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তারা।
এর আগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলসহ চারজনের ৬১৭টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে আদালত।
বার্তাবাজার/পি