রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সম্প্রতি নির্মিত সাইকেল লেনে অবৈধ স্থাপনা, গাড়ি পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদের পাশাপাশি জরিমানা করা হয় দু’টি গাড়িকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
রোববার (২৭ ডিসেম্বর) বেলা এগারোটা থেকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর দেড়টা পর্যন্ত। অভিযান পরিচালনা করেন উত্তর সিটির মহাখালী অঞ্চলের (অঞ্চল-৩) নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন।
অভিযানে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের জন্য ১টি প্রাইভেট কার ও ১ টি মাইক্রোবাসকে মোট ২ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।
একইসাথে মাস্ক না পড়ার অপরাধে ৫ জনকে মোট ৬০০টাকা জরিমানা করা হয়।
বার্তাবাজার/এসজে