কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রথম ধাপে দেশের ২৫ টি পৌরসভার মধ্যে পঞ্চগড় পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

রবিবার জেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে সকাল ১১ টায় এসব নির্বাচনী সরঞ্জাম প্রিসাইডিং অফিসারদের হাতে তুলে দেন জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মো আলমগীর। পরে প্রিসাইডিং অফিসারেরা মালামাল বুঝে নিয়ে সহকারী প্রিসাইডিং অফিসার,পুলিং এজেন্ট,পুলিশ সদস্য ও আনসার সদস্যদের নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্যোশে রওনা হন।

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫ টি কেন্দ্রের ৯৭ বুথে এবার ভোট গ্রহন করা হবে। আগামীকাল সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএমে ভোট গ্রহন করা হবে। এবারই প্রথমবারের মত ইভিএমে ভোট গ্রহন করা হবে। এবার প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি পুলিশের ৩ টি ও র‌্যাবের ৩ টি মোবাইল টিম দায়িত্ব পালন করবেন।

এছাড়া দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে দুই জন করে ডাটা এন্ট্রি অপারেটর থাকবে। ইভিএমে কোন সমস্যা হলে তারা তাৎক্ষণিকভাবে তা দেখবে। তারা সমাধান করতে না পারলে ৪ সদস্যের একটি অভিজ্ঞ দল (ভ্রাম্যমান) রয়েছে তারা সেটি সমাধান করবে।

পঞ্চগড় পৌরসভায় মোট ৩৫ হাজার ১১ জন ভোটার রয়েছেন। এবার নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩৭ জন ও মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর