দশকসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এই একাদশে সর্বোচ্চ তিনজন ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার দুইজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন এই একাদশে।
বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার এই একাদশে জায়গা পেয়েছেন। একাদশে পাকিস্তান ও আফগানিস্তানের কোনো ক্রিকেটার জায়গা পায়নি।
একাদশের অধিনায়ক হিসেবে আছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের বাকি দুইজন হলেন- ওপেনার রোহিত শর্মা ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও পেসার মিচেল স্টার্ক এই একাদশে জায়গা পেয়েছেন।
আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও লেগ স্পিনার ইমরান তাহির। সাকিবের পাশাপাশি একাদশে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।
নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্টের সাথে এই একাদশে তৃতীয় পেসার হিসেবে আছেন লঙ্কান গতিতারকা লাসিথ মালিঙ্গা।
বার্তাবাজার/এস.জি