উইলিয়ামসনের সেঞ্চুরিতে চালকের আসনে নিউজিল্যান্ড

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম দিন ৩ উইকেটে ২২২ রান সংগ্রহ করা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৪৩১ রান করেছে।

প্রথম দিন শেষে ৯৪ রানে অপরাজিত ছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আজ মাঠে নেমেই সেঞ্চুরি হাঁকান তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১২৯ রান করে ফিরেন তিনি। তার ব্যাটিং টেস্ট দর্শকের কাছে যেন কোনো শিল্পকার্য।

১২৯ রান করতে তিনি মোকাবিলা করেছেন ২৯৬টি বল। উইলিয়ামসন ছাড়াও বড় স্কোর করেছেন রস টেলর, হেনরি নিকোলস ও বিজে ওয়াটলিং। টেলর ৭০, নিকোলস ৫৬, ওয়াটলিং ৭৩ রান করেছেন।

পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ৪টি উইকেট শিকার করেছেন। ইয়াসির শাহ পেয়েছেন ৩টি উইকেট। এছাড়াও মোহাম্মদ আব্বাস, ফাহিম আশরাফ ও নাসিম শাহ ১টি করে উইকেট শিকার করেন।

শেষ সেশনে ব্যাট করতে নেমে চাপে পড়ে পাকিস্তান। ২০ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করেছে তারা। ১০ রান করে জেমিসনের বলে ওয়াটলিংয়ের হাতে ধরা পড়ে ফেরেন শান মাসুদ। আবিদ আলি ১৯ রান অপরাজিত আছেন। ৪০১ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

বার্তাবাজার/এস.জি

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর