রাহানের সেঞ্চুরিতে বড় লিডের পথে ভারত

দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ভারতীয় বোলারদের বোলিং তোপে ১৯৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছিল ভারত।

আজ দ্বিতীয় দিনে মাঠে নামে তারা। ভারত ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে। ৮২ রানের লিড পেয়েছে তারা। প্রথম দিন শেষে শুভমান ২৮ ও পূজারা ৭ রানে অপরাজিত ছিলেন।

আজ মাঠে নেমে পূজারা ৭০ বলে ১৭ ও গিল ৬৫ বলে ৪৫ রান করে ফিরেন। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। হনুমা বিহারী ২১ ও ঋষভ পন্থ ২৯ রান করে ফিরেন।

শেষ দিকে রাহানেকে সঙ্গ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ১৭৩ রানে ৫ উইকেটের হারানোর পর আর কোনো উইকেট হারায়নি ভারত। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই সেঞ্চুরি হাঁকিয়েছেন রাহানে।

তিনি ১৯৫ বলে ১১ চারে সেঞ্চুরি পূর্ণ করেন। ২০০ বলে ১০৪ রান করে রাহানে ও ১০৪ বলে ৪০ রান করে জাদেজা অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ও কামিন্স ২টি করে ও নাথান লায়ন ১টি উইকেট শিকার করেছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর