কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কলেজ ছাত্রের মৃত্যু

নিজ বাড়িতে নিজ কক্ষে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল রাকিব। এসময় মোবাইলটিও ছিল চার্জে। কে জানতো এভাবে গান শুনতে শুনতে মৃত্যু হবে তার।

শনিবার ২৬ ডিসেম্বর দিনগত রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

রাকিব (২২) কলোনী এলাকার চিটাগাং নূর হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক ডা. শাহানূরের ছোট ছেলে এবং ঢাকার একটি কলেজের শিক্ষার্থী।

পারিবারিক সুত্রে জানা যায়, সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিলেন রাকিব। কানে ইয়ারফোন লাগিয়ে ঘরের মধ্যে শুয়ে গান শুনছিলেন এবং মোবাইল চার্জে দেয়া ছিল। রাত সাড়ে আটটার দিকে তাকে ডাক দিতে গেলে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন শঙ্কিত হয়। পরে তারা দরজা ভেঙে দেখেন, রাকিব বিদ্যুতায়িত হয়ে আছেন।

ওই অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর