শুটিংয়ে আহত জন আব্রাহাম

শুটিং সেটে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জন আব্রাহাম। আহত হওয়ার সাথে সাথেই তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রিয় অভিনেতারর অসুস্থতার খবরে ভীড় জমে যায় শুটিং সেটের বাইরে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, পরিচালক মিলাপ জাভেরির আগামী প্রোজেক্ট ‘সত্যমেব জয়তে পার্ট টু’-এর জন্য সম্প্রতি বারানসিতে গিয়েছিলেন জন আব্রাহাম।

আর সেখানেই পৌঁছেই প্রথম দিনের শুটিংয়ে আহত হন এই অভিনেতা। এদিন শুটিং চলছিল বারানসির চেত সিং ফোর্টে। সেখানে সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুট করার কথা ছিল জনের। আর তা করতে গিয়েই ডান হাতে গুরুতর চোট পান এ অভিনেতা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর