ব্রাহ্মণবাড়িয়ায় মীর মোঃ শাহীন মিনি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ক্রীড়া শক্তি ক্রীড়া বল, মাদক ছেড়ে খেলতে চল এ স্লোগানকে সামনে রেখে মীর মোঃ শাহীন মিনি কাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে কাজীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ কিতাব আলী সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

এতে বিশেষ অতিথি ছিলেন শাহা আলম ফুটবল একাডেমি সভাপতি এড. খন্দকার শাহ আলম, সমাজ সেবক হেবজুলবাড়ী শাকিল, বিশিষ্ট্য ঠিকাদার ছানাউল্লাহ আনার, একুশে টেলিভিশন ও দৈনিক সময়ের আলো এর জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন, সদর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, শেখ মোঃ জামাল, প্রমুখ।

এসময় বক্তারা বলেন, খেলাধুলা যে যুবকদের বাজে পথ এবং মাদক থেকে দূরে রাখে তার বাস্তব প্রমান হল আজকের ফাইনাল খেলায় দর্শক হিসেবে যুবকদের সংখ্যাই বেশি। যতক্ষন খেলা চলবে ততক্ষন এ যবক গুলো মাঠে থাকবে। তাই যুবকদের মাদক থেকে দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।

ফাইনার খেলায় কান্দিপাড়া সপ্ন ছোঁয়া স্পোটিং ক্লাব বনাম মধ্যে কাজিপাড়া ফেন্স ক্লাব অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে কান্দিপাড়া সপ্ন ছোঁয়া স্পোটিং ক্লাব বিজয়ী লাভ করেন। পরে অতিথিরা বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর