সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে বিআরটিসি বাস চলাচল নিয়ে স্থানীয় পরিবহণ শ্রমিকরা শুরু করেছে প্রতিবাদ। এতে করে বিআরটিসি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এসময় প্রতিবাদী শ্রমিকদের দ্বারা হামলার শিকার হন বিআরটিসির ম্যানেজার।
রবিবার (২৭ ডিসেম্বর) বিআরটিসির একটি বাস সিলেটে থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বাসটি শেরপুর এলাকায় পৌঁছালে সামনে যেতে বাধা দেয় পরিবহণ শ্রমিকরা। পরে পুলিশি নিরাপত্তায় বাসটি মৌলভীবাজারের দিকে রওনা দেয়।
এদিকে সকাল নয়টার সময় হূমায়ূন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারে গিয়ে বাস চলাচলে বাধা দেয় স্থানীয় পরিবহণ শ্রমিকরা। এসময় তারা গাড়িতে হামলা চালায় এবং সিলেটের ডিপো ম্যানেজার জুলফিকার আলীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।
এরপর র্যাব ও পুলিশ সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উক্ত ঘটনার পর থেকেই সিলেটে-হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বিআরটিসি।
বার্তাবাজার/ই.এইচ.এম