লাশবাহী পাকিস্তানি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

পাকিস্তানে একটি লাশবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার(২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পাকিস্তানের উত্তরাঞ্চলের মিনিমার্গ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় নিহতরা হলেন: পাইলট মেজর এম হুসেন, কো পাইলট মেজর আয়াজ হুসেন, নায়েক ইনজিমাম আলম ও সিপাহী মুহাম্মদ ফারুক।

জানা গেছে, সাকদু এলাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ওই হেলিকপ্টার করে আব্দুল কাদের নামের একজনের মরদেহ আনা হচ্ছিল। হেলিকপ্টারটি দেশটির গিলগিট বালটিস্তান পার্বত্য এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আর এতেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর